• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ভেজাল সার কারখানা ও হোটেল মালিকের জরিমানা

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে একটি ভেজাল সার কারখানা এবং দুইটি হোটেল মালিকের ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ রবিবার(২৫ অক্টোবর) বিকাল ৪টায় শহরের বিসিক শিল্প নগরীর সামনে নিয়ামতপুর এলাকায় এবং শহরের উপকন্ঠে চৌমুহনীবাজারে ওই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক (এডি) এবং নীলফামারী জেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারি পরিচালক (এডি) মো. রোবহান উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে তিস্তা ক্রপ কেয়ার নামের একটি ভেজাল সার কারখানার সন্ধান পাওয়া যায়। ওই ভেজাল সার কারখানায় পোড়া মাটি দিয়ে জিমসাম সার তৈরি করে তিস্তা ক্রয় কেয়ার নামের প্যাকেটজাত করা হচ্ছিল। এ সব সারের প্যাকেটে জিপসামের সারের কোন রকম উপাদানের অস্তিত্ব পাওয়া যায়নি।
এ সময় ভেজাল উপকরণ ব্যবহার করে জিপসাম সার তৈরি করে প্যাকেটজাত করে বাজারজাত করার দায়ে কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও সৈয়দপুর শহরের উপকন্ঠে চৌমুহনী বাজারের অপরিস্কার, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ, পরিবেশনের অভিযোগে তৃপ্তি ও মুন্না হোটেলে মালিক যথাক্রমে মো. ফরিদুল ও ফরহাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. অহিদুল হক ও পৌর স্যানিটারী ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার এবং র‌্যাব- ১৩, নীলফামারী সিপিসি- ২ ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ