• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর বিসিক শিল্প নগরীর সেলিম জুট মিলে চুরি: আটক ২

সিসি নিউজ, ২৮ অক্টোবর ।। সৈয়দপুর বিসিক শিল্প নগরীর সেলিম জুট মিলে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সাইফুল ইসলাম (৪০) ও একরামুল হক (৪১) নামে দুইজনকে আটক করেছে। আজ বুধবার ভোর সোয়া ৫টার দিকে ওই চুরির ঘটনা ঘটে। মিলের কেয়ারটেকার তোফাজ্জল হোসেন নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

সূত্র মতে, ভোরের দিকে চোরেরা দুটি চার্জার ভ্যানসহ মিলের ভিতরে ঢুকে পাট চুরি করে। দুটি ভ্যানে প্রায় ২৫ মন তোষা পাট চুরি করার সময়ে কেয়ারটেকার টের পেয়ে পুলিশকে অবহিত করে। এ সময়ে অন্যান্য কেয়ারটেকার মিলে চোরাই পাট ভর্তি ভ্যান দুটিসহ দুই চোরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ্দ করে।

আটক চোরদ্বয় হলো, উপজেলার কামারপুকুর ইউনিয়নের কাঙ্গালু পাড়ার মৃত রহিম বকসের পুত্র সাইফুল ইসলাম এবং দক্ষিন নিয়ামতপুরের আদানী মোড়ের মৃত জহির উদ্দিনের পুত্র একরামুল হক।

সেলিম জুট মিলের পরিচালক আবুল কালাম মিন্টু িসিসি নিউজকে জানান, এ নিয়ে চার বার চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজ থেকে চোরকে সনাক্ত করা সম্ভব হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, আসামীদের আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ