• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুষ্টিয়ায় মদপানের পর ৩ যুবকের মৃত্যু

সিসি ডেস্ক, ২৮ অক্টোবর ।। কুষ্টিয়ায় মদপানের পর ‘বিষক্রিয়ায়’ তিন যুবকের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির পর বুধবার ভোরে তাদের মৃত্যু হয়।

তারা হলেন- সদর উপজেলার বড়আইলচারা গ্রামের অনিক বিশ্বাস (২১), খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের রিপন কুমার ঘোষ (৩২) ও মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের নিতাই বিশ্বাস (৩৫)।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভর্তি ইনচার্জ ছানোয়ার হোসেন জানান, অ্যালকোহলের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে নিতাই বিশ্বাসকে প্রথমে মঙ্গলবার রাত ১২টার দিকে হাসতাপালে ভর্তি করা হয়। এরপর অনিক বিশ্বাসকে বুধবার ভোর ৪টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। ভোর পৌনে ৫টার দিকে রিপনকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিন যুবকই মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, এদের মৃত্যুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। ময়নাতদন্তের পরেই বোঝা যাবে আসলে এদের মৃত্যু কীভাবে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ