• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

সিসি নিউজ ।। “সবার জন্য আবাসন, ভবিষ্যতের উন্নত নগর” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুর বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শহরের সুরকী মহল্লার এফএমএস প্লান্টে এ আলোচনা সভার আয়োজন করে এসকেএস ফাউন্ডেশন ওয়াস ফর আরবান পুউর, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এতে এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম তফাদার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আব্দুল গফুর সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, বিশিষ্ট ঠিকাদার জয়নাল আবেদীন, ইউএনডিপি’র টাউন ম্যানেজার রফিকুল ইসলাম, ব্র্যাক জেলা প্রতিনিধি লায়লুন নাহার, বঙ্গবন্ধু পরিষদের ম. আ. শামীম, কমরেড আব্দুর রউফ, প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র-২ শাহিন আকতার শাহিন, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, মহিলা কাউন্সিলর (১০-১১-১২ নং ওয়ার্ড) মিনারা খাতুন, সাংবাদিক এম আর আলম ঝন্টু ও সাকির হোসেন বাদল প্রমুখ।
এসময় পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার বলেন, সৈয়দপুরে সকলের বসতির ব্যবস্থা করা হবে। মায়ের জমি দান করা হয়েছে। সেখানে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ঘর তৈরী করা হচ্ছে। রাজনীতি যার যার, সৈয়দপুর আমার। সৈয়দপুরের উন্নয়নে দলমত নির্বিশেষে এগিয়ে আসুন। তিনি উল্লেখ করে বলেন, সৈয়দপুর বিমানবন্দরের চাকা থাকলে নিয়ে যাওয়া হতো। সাংবাদিকরা কলমের খোঁচায় ক্ষতবিক্ষত করে দেন, ষড়যন্ত্রকারীদের মুখোশ উম্মোচন করে দেন। নামে শিল্প নগরী, কাজে নেই। বিশ্ব বিদ্যালয়ের অংশ চলে যাচ্ছে তাই এসব নিয়ে যেন কোন কথাই নেই। তার জন্য আওয়াজ তুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ