• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নৌকা ডুবে ১৪০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

সিসি ডেস্ক, ৩১ অক্টোবর ।। স্পেনের ক্যানারি আইল্যান্ড দিয়ে ইউরোপে যাওয়ার সময় সেনেগাল উপকূলে নৌকাডুবে ১৪০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায়, শনিবার নৌকাটিতে আগুন ধরে যায় এবং ডুবে যায়।

নৌকায় অন্তত ২০০ অভিবাসী ছিলেন। এ ঘটনায় ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়। খবর নিউইয়র্ক টাইমসের।

তবে নিহতদের পরিচয় জানায়নি উদ্ধারকারীরা। হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আইওএম।

২০১৮ সাল থেকে এই রুট পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপ পৌঁছার জন্য জনপ্রিয় হয়ে ওঠে। চলতি বছর এ পথে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে গিয়ে সাগরে ডুবে ৪১৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। তবে ১৪০ জনের মৃত্যুর ঘটনাটি ২০২০ সালে নৌকাডুবিতে অভিবাসীদের মৃত্যুর সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে জানিয়েছে জাতিসংঘ।

স্পেন সরকারের তথ্য মতে, গতবছরের এই সময়ে ক্যানারি আইল্যান্ড হয়ে যেখানে ২৫৫৭ জন অভিবাসী প্রবেশ করেছিল, সেখানে চলতি বছর এই সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ