ডোমার (নীলফামারী) ।। ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবীকে (সাঃ) অবমাননার প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯.৩০টায় উপজেলার ডোমার বাজার রেল ঘুন্টি মোড়ে দোকান মালিক কর্মচারীর ব্যানারে দুই ঘন্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক মুসল্লির অংশ গ্রহন করে।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে দোকান মালিক শামছুল হক ভুঁইয়া, সাজ্জাদ পারভেজ, হেফাজত ইসলামের নেতা নুরুজ্জামান বাবলা, ব্যবসায়ী মালিক আদম, সাহেদ হোসেন, রাশেদুল ইসলাম আপেল, রাকিব ইসলাম, সামিউল আলিম প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে রেলঘুন্টি মোড় হতে ব্যানার, ফেস্টুন সহকারে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়।
বক্তারা, ফ্রান্সের সকল পণ্য বয়কট ও সরকারকে রাষ্ট্রিয়ভাবে ক্ষোভ ও নিন্দা জানানোর আহবান জানান।