• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এপ্রিলে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

Abohowaসিসি নিউজ: এপ্রিলে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া মার্চ ও এপ্রিলে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন মাঝারি অথবা তীব্র এবং অন্যত্র দুই থেকে তিন দিন হালকা, মাঝারি কালবৈশাখী অথবা বজ্রঝড় হতে পারে। ফেব্রুয়ারি মাসে বজ্রঝড়সহ বৃষ্টিপাত হতে পারে।

চলতি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। মার্চ ও এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

চলতি মাসের পূর্বাভাসে বলা হয়, এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বিদ্যমান মৃদু শৈত্যপ্রবাহ আজ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

চলতি মাসে দেশের নদ-নদী অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এ মাসের শেষের দিকে উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্রঝড়সহ বৃষ্টিপাত হতে পারে।

মার্চে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন মাঝারি- কালবৈশাখী ও বজ্রঝড় এবং দেশের অন্যত্র দুই থেকে তিন দিন হালকা অথবা মাঝারি কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে।

মার্চে দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বেড়ে প্রায় স্বাভাবিক ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এপ্রিলে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বজ্রসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ও বজ্রঝড় এবং দেশের অন্যত্র দুই থেকে চার দিন হালকা অথবা মাঝারি ধরনের কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে।

এ ছাড়া এপ্রিলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ এবং অন্যত্র এক থেকে দুটি মৃদু অথবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ