• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় ১০ জুয়ারীর ভ্রাম্যমাণ আদালতে দন্ড

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিল) নিয়ে জুয়া খেলার অপরাধে থানা পুলিশের হাতে আটক ১০ জুয়ারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হলেন উপজেলার রামকলা বাজার এলাকার গোলাম রব্বানী (৪৪), খাদেমুল (৪২), শাফিউল (৩১), রফিকুল (৩০), সালাম (৩৩), সুজন মহন্ত (২০), চিরেন্দ্র (৪৫), লতিফ (৬০), মহসীন (২৮) ও জাহাঙ্গীর আলম (২৪)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬নভেম্বর) রাতে উপজেলার রামকলা বাজারে অভিযান চালিয়ে ১০ জুয়ারীকে আটক করে থানা পুলিশ। পরে তাঁদেরকে একশত টাকা করে জরিমানা করে জুয়া খেলা থেকে বিরত থাকার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।

ওসি শেখ কামাল হোসেন জানান, যেকোনো জুয়া বন্ধের ব্যাপারে থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জুয়া ও অপরাধ মুক্ত খানসামা উপজেলা গড়তে উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ