• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাট সদর উপজেলার বেলাআমলা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে স্বামী। খবর পেয়ে পুলিশ আজ বুধবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত মনিকা রানী (২৫) জয়পুরহাট সদর উপজেলার বেলাআমলা গ্রামের অনুকুল মোহন্তের স্ত্রী।

জয়পুরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান পারিবারিক সুত্রের বরাত দিয়ে জানান, জয়পুরহাট সদর উপজেলার বেলাআমলা গ্রামের হরেন মোহন্তের ছেলে রাজমিস্ত্রী অনুকুলের সাথে প্রায় ৭ বছর আগে নওগাঁ শহরের পঞ্চ মোহন্তের মেয়ে মনিকার বিয়ে হয়।

অনুকুল দীর্ঘদিন থেকে নেশায় আসক্ত ছিলেন। প্রায়ই সে তার স্ত্রী মনিকা রাণীকে মারধর করতেন।

মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় অনুকুল তার স্ত্রীকে মারপিট করে হত্যার পর চৌকির নীচে লুকিয়ে রেখে ৫ বছরের সন্তানকে নিয়ে পালিয়ে যায়। ওই রাতে গৃহবধুর শ^শুর শাশুড়ি [অনুকুল মোহন্তের বাবা-মা] অন্য গ্রামে তাদের মেয়ের বাড়িতে ছিলেন।

বুধবার সকালে নিহতের শ্বশুর হরেন মোহন্ত বাড়ি ফিরলে দরজা জানালা খোলা দেখে তার সন্দেহ হয়। পরে প্রতিবেশিদের খবর দিলে ঘটনাটি জানাজানি হয়।

এ ব্যাপারে নিহতের মা ছবি রানী বাদি হয়ে জয়পুরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহন করছেন বলেও ওসি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ