• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটের আদিবাসী পল্লীতে ঐতিহ্যবাহি সহরাই উৎসব অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি।। আদিবাসীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি সহরই উৎসব। প্রতিব প্রতিবছর কালী পুজার পরবর্তী সময়ে এই উৎসবের আয়েজন করে থাকেন আদিবাসীরা। এবারে করোনা পরিস্থিতির কারনে কিছুটা সংক্ষিপ্ত আকারে জয়পুরহাটের আদিবাসী পল্লী পালিগ্রামে অনুিিষ্ঠত হলো ঐতিহ্যবাহি সহরাই উৎসব। মঙ্গলবার বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নানা মনোমুগ্ধকর ্আয়োজনে অনুষ্ঠিত হয় আদিবাসীদের বড় ধর্মীয় উৎসব ‘সহরাই’ ।

এ উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন- জযপুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, বাংলাদেশ আদিবাসী সংঘ জয়পৃরহাট শাখার সভাপতি কার্ত্তিক চন্দ্র সিং, সাধারন সম্পাদক বাচ্চু চন্দ্র মাহাত, স্থানীয় কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী উর রেজা, আদিবাসী নেতা রতন কুমার সিং প্রমূখ। আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের ভ’ূূূূূমি, ভাষা ও সংস্কৃতি রক্ষার জন্য সরকারের কাছে নানা দাবী-দাওয়া তুলে ধরেন।

সন্ধ্যা থেকে ঝান্ডি পূজার মধ্য দিয়ে শুরু হয় সহরাই উৎসব, পরে জেলার বিভিন্ন এলাকার আদিবাসী পল্লী থেকে আসা সাংস্কৃতিক গোষ্ঠির পরিবেশনায় অনুষ্ঠিত হয় নৃত্য-গীতের প্রতিযোগীতা। শেষে বিজয়ী দল ও অংশগ্রহনকারীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।

আয়োজক কমিটির আহবায়ক দিলিপ কুমার সিং জানান, প্রতি বছর তিন দিন ব্যাপী সহরাই উৎসবের আয়োজন করা হতো, কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের কারনে এই উৎসবকে সংক্ষিপ্ত আকারে করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ