• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১০ গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ‘স্বপ্ন নীড়’

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) ।।  দিনাজপুরের চিরিরবন্দর উপজেলদায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ‘স্বপ্ন নীড়’। উপজেলায় এক সাথে চলছে ১০টি স্বপ্ন নীড়ের নির্মাণ কাজ। এতে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য থাকছে দ্বি-কক্ষ বিশিষ্ট আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ঘর। আগামী ডিসেস্বরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা।
বৃহস্পতিবার কয়েকটি ইউনিয়নের এই স্বপ্ন নীড়ের উদ্ধোধন শেষে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরো জানান, চিরিরবন্দর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ১০টি ‘স্বপ্ন নীড়ের’ নির্মান কাজের ভিডিও কনফারেন্সর মাধ্যমে এর উদ্ধোধন করেন স্থানীয় সাংসদ অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণের কাজ চলছে। চিরিরবন্দর উপজেলায় ১০টি বাড়ির এ নির্মাণ কাজ শুরু হয়েছে। এরই মধ্যে কিছু বাড়ির কাজের অগ্রগতি হয়েছে। এই প্রকল্পে বরাদ্দ ধরা হয়েছে প্রায় ১৭ লাখ ১০ হাজার টাকা।
উপজেলার প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গরীব অসহায় পরিবার এমন বাড়ি পেয়ে আনন্দে অশ্রুসিক্ত। করোনাভাইরাসের এ দুর্যোগ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞা প্রকাশসহ তার সুস্থতা কামনা করেছেন হতদরিদ্র এ সুবিধাভোগীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র আরও জানায়, পিছিয়ে পড়া এই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের বাড়ি দেওয়ার পাশাপাশি সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষা উপকরণও দেওয়া হচ্ছে।
ইউএনও আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভপতি আয়ুবর রহমান শাহ্, সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,ছাত্রলীগ যুবলীগসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ