• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাস স্মরণে মিলাদ মাহফিল

নীলফামারী প্রতিনিধি। সদ্য প্রয়াত নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে।
শুক্রবার বিকেলে নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ এর নির্দেশনায় এই কর্মসুচী অনুষ্ঠিত হয়।
শোক সভায় বক্তব্য দেন নীলফামারী পৌরসভার প্যানেল মেয়র ঈসা আলী, কাউন্সিলর আব্দুল জলিল, কলিম উদ্দিন, আনিসুর রহমান, পৌরসভার হিসাব রক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।
প্রয়াত জাহাঙ্গীর বিশ্বাসে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন নীলফামারী বড় মসজিদের ইমাম মাওলানা খন্দকার আশরাফুল হক নুরী।
পৌরসভার উদ্যোক্তা রানা ইসলাম বলেন, নীলফামারী পৌরসভায় মিলাদ মাহফিল ও শোকসভার আগে জুম্মার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নীলফামারী পৌরসভার মেয়র ও বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, গত ২৫নভেম্বর নড়াইল পৌরসভার মেয়র ও নড়াইল জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মারা যান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ