• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পিরামিডের সামনে ‘অশ্লীল’ ফটোশুট, মডেল গ্রেপ্তার

সিসি ডেস্ক ।। মিশরে পিরামিডের সামনে অশ্লীল ফটোশুট করায় গ্রেপ্তার করা হল এক মডেলকে। ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় এই মডেল। নাম আল সিমি। তার সঙ্গে গ্রেপ্তারকরা হয়েছে ফটোগ্রাফারকেও। তার নাম হৌসা মহম্মদ।

অভিযোগ, ফারাওদের মতো পোশাক পরে অশ্লীল ভঙ্গিতে ফটোশুট করেছেন মডেল আল সিমি। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই তোলপাড় সোশাল মিডিয়া। মডেল সিমি কায়রোর দক্ষিণে সাকারা নেক্রোপলিসের বিভিন্ন পিরামিডের সামনে বিনা অনুমতিতে ফটোশুট করেন বলে অভিযোগ।

স্থাপত্যের সামনে দাঁড়িয়ে ছবি তোলার অনমতি নেয়নি ওই মডেল। উপরন্ত অশ্লীল ভঙ্গিতে ফটোশুট করেন। সোশাল মিডিয়ায় সেসব ছবি ছড়িয়ে পড়ার পরই কড়া পদক্ষেপ নেয় প্রশাসন।

একটি ছবিতে দেখা যায়, ছয়জন গর্ভবতীকে নিয়ে হাজির এক ধনকুবের। ক্যাপশনে লিখেছেন, ‘সকলের বাবাই আমি।’ এরকম ঐতিহ্যবাহী স্থাপত্যের সামনে কীভাবে এমন ছবি তোলা হল, সেই প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ নেটিজেনরা।

তবে কেউ কেউ আবার মডেল আল সিমি ও ফটোগ্রাফার হৌসার গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদ জানিয়েছে। এদিকে, মডেল সিমি জানিয়েছেন, পিরামিডের সামনে ছবি তোলা নিষেধ ছিল, এটি তিনি জানতেন না। তারা পিরামিডের ঐতিহ্য তুলে ধরতে চেয়েছিলেন, আপত্তিকর ছবি তোলা তাদের উদ্দেশ্য ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ