• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্নাতক শেষ বর্ষের পরীক্ষার্থীরা ৪৩তম বিসিএসে আবেদনের যোগ্য

সিসি ডেস্ক ।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশ নিয়েছেন কিন্তু এখনো করোনা মহামারির কারণে সব পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি, সেসব পরীক্ষার্থীরা অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন মর্মে সিদ্ধান্ত হয়েছে।

তবে যেসব শিক্ষার্থী স্নাতক শেষ বর্ষের পরীক্ষায় অংশ নিলেও ১ম বর্ষ, ২য় বর্ষ, তৃতীয় বর্ষের পরীক্ষায় এক বা একাধিক কোর্সে অকৃতকার্য হয়েছেন, এখনো উত্তীর্ণ হননি, তারা এই সুযোগের বাইরে থাকবেন।

এছাড়া প্রফেশনাল কোর্সে (বিবিএ, সিইসি, বিএড অনার্স এবং ইসিই) যেসব শিক্ষার্থী ১ম সেমিস্টার থেকে ৭ম সেমিস্টারের সব কোর্সে উত্তীর্ণ হয়ে ৮ম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন কেবল তারাই ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ