• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” স্লোগান নিয়ে কিশোরগঞ্জে প্রতিবাদ সভা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ।। “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” স্লোগান নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন প্রতিবাদ সভা করেছে। আজ শনিবার সকাল ১১ টায় এ প্রতিবাদ সভা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ সাবিকুন্নাহার, উপজেলা হিসাব রক্ষণ অফিসার আব্দুল খালেক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার আজিজার রহমান, সহকারী প্রোগ্রামার মাহফুজুর রহমান প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ এ সভায় অংশগ্রহণ করে।

সভায় বক্তারা কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িদের শাস্তির দাবি জানান। তারা আরও বলেন- আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান অক্ষুন্ন রাখতে প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ