• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু

সিসি ডেস্ক ।। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৮৯ জন। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ৭৯৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত চার লাখ ৯২ হাজার ৩৩২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৮২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টা আরও দুই হাজার ৯৪৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ২৩ হাজার ৮৪৫।

২৪ ঘণ্টায় মৃত ৩৭ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২৭ জন রয়েছেন। ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রামের সাতজন, রাজশাহীতে একজন, সিলেট তিনজন ও সিলেট বিভাগের একজন রয়েছেন।

চীনের উহানে গত বছরের ৩১ ডিসেম্বর বৈশ্বিক এই মহামারির সন্ধান পাওয়া যায়। ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

বর্তমানে বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ২৬ লাখ। বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ১৮ হাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ