• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রাথমিকে বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

সিসি ডেস্ক ।। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বদলি করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব আক্তারুন্নাহারের সোমবার (১৪ ডিসেম্বর) স্বাক্ষরিত আদেশটি মঙ্গলবার (১৫ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে।
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বদলি ও পদায়ন করতো প্রাথমিক শিক্ষা অধিদফতর। নতুন নীতিমালা প্রণয়ন না হওয়ায় বিদ্যমান নীতিমালা বাতিল করে এই আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বদলি/পদায়ন বিষয়ে বিদ্যমান নীতিমালা যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় তা বাতিল করা হলো।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন কর্মকর্তাদের নতুন বদলি/পদায়ন নীতিমালা না হওয়া পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, টিপিআই সুপার ও পিটিআই ইনস্ট্রাক্টরদের বদলি/পদায়ন সংক্রান্ত কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সম্পাদিত হবে।
আদেশে আরও বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতর প্রয়োজনে বদলি/পদায়ন প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ