সিসি নিউজ ।। সারা দেশে জেঁকে বসেছে শীত। শৈত্যপ্রবাহের দাপটে কমা অব্যাহত আছে তাপমাত্রার পারদ। তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদের মানুষ। শীতে জবুথবু হয়ে পড়েছে ওই অঞ্চলের মানুষ। প্রতিদিনই কমছে উত্তরের তাপ। এরই মধ্যে শনিবার কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বনিম্ন ৬.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এরই মধ্যে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে, যা এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। বিশেষ করে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ, যা আগামী চার থেকে পাঁচ দিন স্থায়ী হতে পারে।
মৃদ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে নীলফামারীর ওপর দিয়ে। এতে শীতের প্রকোপ বেড়ে যওয়ায় কাতর হয়ে পড়েছে শ্রমজীবি মানুষেরা। আজ সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস ৭ দশমিক ৫ এবং ডিমলা আবহাওয়া অফিস ৮ দশমিক ৫ ডিগ্রী সর্বনিম্ন তাপমাত্সেরালসিয়াস রেকর্ড করেছে। এ শীতে নীলফামারী জেলার সর্বনিম্ন তাপমাত্রা এটি।
হাড় কাঁপানো শীতের প্রকোপ থাকলেও আজ ঘন কুয়াশায় নেই এ অঞ্চলে। সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। সৈয়দপুর বিমানবন্দরে সূচী অনুযায়ী উঠানামা করছে বিমান। সড়ক ও রেলপথে নিদ্দিষ্ট সময়ে চলাচল করছে যানবাহন।
শীতের প্রকোপ বাড়ায় ছিন্নমূল ও নি¤œ আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে এসব মানুষ। হাসপাতালগুলোতে বেড়ে গেছে শীতজনিত রোগীর সংখ্যা। জেলায় গত তিন দিনে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাষকষ্টে দুই শতাধিক রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।
শনিবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বজলুর রশিদ আরও বলেন, চলতি শীত মৌসুমের প্রথম মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। বিশেষ করে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে বইতে শুরু করেছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।
এছাড়া টাঙ্গাইল, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর ও শ্রীমঙ্গলের উপর দিয়েও মৃদু শৈত্যপ্রবাহ বইছে, যা আগামী চার থেকে পাঁচ দিন স্থায়ী হতে পারে। ২৪ ঘণ্টার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে কোথাও কোথাও ঘন কুয়াশাও থাকতে পারে।