
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি ।। “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলায় মাদক বিরোধী র্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টার সময় সাপাহার থানার আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান সরকারের নেতৃত্বে থানা চত্বর থেকে মোটর সাইকেল র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে একই স্থানে র্যালিটি শেষ হয়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান সরকার জানান, সাপাহার থানাকে মাদক মুক্ত করতে এবং একটি’ মডেল থানা’ বিনির্মান করতে প্রতিদিন চলছে পুলিশের ঝটিকা অভিযান।যার অংশ হিসেবে এই মোটরসাইকেল মহড়া প্রদর্শন করা হয়। তিনি আরও বলেন, যে কোন প্রকার সমাজ বিরোধী, মাদক ও নাশকতার পরিকল্পনা প্রতিহত করতে সাপাহার থানা পুলিশের এই বিশেষ মহড়া। যা ভবিষতেও অব্যহত থাকবে।