• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পাকেরহাটে দুই ইয়াবা ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামায় দুই ইয়াবা ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দিলেন উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মীরা। আটক দুই মাদক ব্যবসায়ী হল পার্বতীপুর উপজেলার দক্ষিণপাড়া এলাকার সুকুমার চন্দ্র রায়ের ছেলে সিদ্ধার্থ কুমার (২২) ও একই এলাকার রঞ্জিত কুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় (২১)।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান সুমন,লিটন রহমান লিটু,আবু হেনা জানান, রবিবার (২৭ ডিসেম্বর) সকালে সাড়ে এগারোটার দিকে উপজেলার পাকেরহাট হাঁসহাটি রোডে অপরিচিত দুই যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে কয়েকজন মিলে কৌশলে তাঁদেরকে আটকে রেখে পুলিশকে খবর দেই। খবর পেয়ে ঘটনাস্থলে এসআই মোতাহার হোসেন সঙ্গীয় ফোর্স আসলে তাঁদের হাতে ইয়াবা ব্যবসায়ীদেরকে সোপর্দ করা হয়।

ছাত্রলীগ নেতারা আরো বলেন, আমরা চাই খানসামা হোক মাদক মুক্ত উপজেলা। এজন্য পুলিশকে যেকোনো সহায়তা করতে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত আছি।

ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে ওসি শেখ কামাল হোসেন বলেন, আটক দুই মাদক ব্যবসায়ী’র কাছে ৮৫ পিস ইয়াবা পাওয়া গেছে। এই অপকর্মের সাথে আরো কারা জড়িত সেটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর মাদক নির্মূলে সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ