• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভোট বর্জনের দেড় ঘণ্টা পর বিএন‌পি প্রার্থীর মৃত্যু

সিসি ডেস্ক ।। অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার দেড় ঘণ্টা পর না ফেরার দেশে চলে গেছেন খুলনার চালনা পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থী আবুল খায়ের খান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ‌চি‌কিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, দুপুর পৌনে দুইটার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের। সাধারণ ভোটারদের ভোট জোরপূর্বক ক্ষমতাসীন দলের প্রার্থীদের প্রতীকে দিয়ে দেয়া এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের সহায়তায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এরপর শরীর খারাপ হয়ে আসে তার। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল খায়েরের মৃত্যু হয়।

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর থেকে চালনা পৌরসভার বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলছিল বিএনপি নেতাকর্মীরা।

উল্লেখ্য, প্রতীক বরাদ্দের দিন থেকে চালনা পৌরসভায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল খয়ের খান করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছি‌লেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টায় চালনা পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়। এই পৌরসভায় ভোটার সংখ্যা ১২ হাজার ১০০। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ হাজার ৮৬৩ এবং নারী ভোটার ছয় হাজার ২৩৭ জন।

চালনা পৌরসভায় নয়টি কেন্দ্রে ভোট নেয়া হয়। নির্বাচনে মেয়র পদে বিএনপির বাইরে অন্য প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের সনত কুমার বিশ্বাস ও স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মন্ডল। নয়টি সাধারণ ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ৩৭ জন।

মেয়র প্রার্থীর মৃত্যুতে ফলাফল ঘোষণা স্থগিত

খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা নির্বাচনের মেয়র পদের ফলাফল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেখানকার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়েরের করোনায় মৃত্যুর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এই তথ্য জানান।
ইসির সিনিয়র সচিব বলেন, ‘চালনা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনি এজেন্ট বিকাল সোয়া ৪টায় টার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে প্রার্থীর মৃত্যুর খবর জানান। ভোটগ্রহণ চলাকালে বিকাল ৩ টা ৩২ মিনিটে তিনি মারা গেছেন বলে ওই আবেদনে জানানো হয়। এইমাত্র আমাকে টেলিফোনে তার ডেট সার্টিফিকেট পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে তিনি তিনটা ৫০ মিনিটে মারা গেছেন।

ইসি সচিব জানান, নির্বাচন কমিশন ওই পৌরসভার মেয়র পদের ফলাফল ঘোষণা স্থগিত করেছেন। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। তবে আইনি বিধান অনুযায়ী এই ধরনের ঘটনার ক্ষেত্রে ওই পদে পুনরায় নির্বাচন হয়। অবশ্য এক্ষেত্রে আইনে ভোটগ্রহণের পূর্বে মৃত্যুর কথা বলা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ