• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাই থানায় নতুন ওসির যোগদান

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ।। নওগাঁর আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আবুল কালাম আজাদ।

শনিবার রাতে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন আনুষ্ঠানিক ভাবে নবাগত ওসি মো. আবুল কালাম আজাদের কাছে তার দায়িত্ব ভার হস্তান্তর করেন। এ সময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা নবাগত ওসিকে ফুলের শুভেচ্ছায়বরণ করে নেন।

নবাগত ওসি আবুল কালাম আজাদের দেশের বাড়ি বগুড়া সদরে। তিনি ইতোপূর্বে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে ও নওগাঁর ধামইরহাট থানার তদন্ত (ওসি) হিসেবে নিয়োজিত ছিলেন। এবং কর্মস্থলে থাকাকালীন সৎ সাহসী ও দক্ষ অফিসার হিসেবে সুনামের সাথে সাধারন মানুষের মনিকোঠায় ঠাঁয় করে নিয়েছিলেন।

যোগদানকালে তিনি বলেন, আত্রাই থানায় যোগদানের পর আমার প্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে আত্রাই উপজেলাকে একটি আদর্শ, নিরাপদ ও মডেল থানা হিসেবে প্রতিষ্ঠিত করা। তিনি আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ