• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেলের ভূমি থেকে ৭৫২ জন অবৈধ দখলদারকে উচ্ছেদ

সিসি ডেস্ক ।। বন্দর নগরী চট্টগ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে থাকা রেলের প্রায় এক দশমিক ১২ একর ভূমি উদ্ধার করা হয়েছে। অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেমিপাকা, টিনশেড ও ঝুপড়ি মিলিয়ে ৩০৬টি ছোট-বড় স্থাপনা।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর পাহাড়তলী থানার জোর ডেবারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভূমি উদ্ধার করে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি বিভাগ। এ সময় ৭৫২ জন অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম। অভিযানে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ ও আরএনবির সদস্যরা উপস্থিত ছিলেন।

ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম জানান, দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করে দীর্ঘ দিন ধরে দখলে থাকা এক দশমিক ১২ একর জায়গা উদ্ধার করা হয়েছে। অভিযানে ৭৫২ জন অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়। ছোট-বড় নানা স্থাপনা নির্মাণ করে দীর্ঘ দিন ধরে একটি সিন্ডিকেট অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে রেখেছে। অনেকে এখানে অবৈধভাবে আধাপাকা ও টিনশেড বাড়িও নির্মাণ করেছে। এসব স্থাপনা ভাড়া দিয়ে প্রতিমাসে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় অসাধুরা। অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেমিপাকা, টিনশেড ও ঝুপড়ি মিলিয়ে ৩০৬টি ছোট-বড় স্থাপনা। বারবার স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা দিলেও তা মানেননি দখলদাররা। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ