• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোটরসাইকেল না পেয়ে এসআইয়ের ছেলের আত্মহত্যা

সিসি ডেস্ক ।। খুলনার খানজাহান আলী থানার এসআই আনোয়ার হোসেনের ছেলে নাহিদ হাসান সোহাগ (২৬) আত্মহত্যা করেছেন। শুক্রবার সকাল ৭টায় নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নতুন মোটরসাইকেল না পেয়ে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম জানান, নতুন বছরের শুরুতে পরিবারের কাছে নতুন মোটরসাইকেল চেয়েছিলেন সোহাগ। কিন্তু মোটরসাইকেল কিনে না দেওয়ায় পরিবারের সঙ্গে ঝগড়া করে বৃহস্পতিবার রাত ১১টায় তিনি নিজ ঘরে ঘুমুতে যান। শুক্রবার সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তার লাশ দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেয়।

তিনি জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। আনোয়ার হোসেন নগরীর পথের বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ