• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নবাবগঞ্জে নৈশ কোচে ডাকাতির ঘটনায় নারী গ্রেফতার

নবাবগঞ্জ (দিনাজপুর) ।। দিনাজপুরের নবাবগঞ্জে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের বাজিতপুর নামক স্থানে দিনাজপুর গামী রোজিনা পরিবহনে লুটপাটের সময় এক নারী ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ভোরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে বাজিতপুর ব্রীজের উপর থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান। ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৈশকোচে যাত্রীবেশে ডাকাতি করার সময় নাজমুন নাহার রিপা (৩০) নামে এক নারী ডাকাতকে গ্রেপ্তার করেছে বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে একটি দল। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ৬টি চাকু উদ্ধার হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, রানিশংকৈল উপজেলার জসিম উদ্দিনের ছেলে অলিন, ঠাকুরগাঁও জেলার আব্দুল গফ্ফারের ছেলে জুয়েল রানা ও নবাবগঞ্জ উপজেলার জয়নাল আবেদিনের ছেলে জামাল হোসেন। সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার বলেন, রোববার রাতে ঢাকার যাত্রাবাড়ি থেকে রোজিনা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব ১৪৫০২১) যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যাচ্ছিল। ওই বাসে ৮ জন ডাকাত যাত্রীবেশে উঠে। পথে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর আসার সময় তারা যাত্রীদের জিম্মি করে ডাকাতি শুরু করে। ডাকাত দল ড্রাইভারকে উঠিয়ে দিয়ে গাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পথে কাটাবাড়ি এলাকায় গাড়ীর সহকারী লাফ দিয়ে ৯৯৯ ফোন করে বিষয়টি পুলিশকে অবগত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ