• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাবি থেকে ৩৪ জনের পিএইচডি ডিগ্রি লাভ

সিসি ডেস্ক ।। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৩৪ জন গবেষক পিএইচডি, ১৫ জন এমফিল এবং একজন ডিবিএ ডিগ্রি লাভ করেছেন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পিএইচডি ডিগ্রি পেয়েছেন—দর্শন বিভাগের অধীনে মো. আব্দুল কুদ্দুস ও আহমেদ জামাল আনোয়ার, ফলিত গণিত বিভাগের অধীনে এ কে এম নাজিমউদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে মো. আবু সালেহ, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধীনে মোছা. নূরজাহান বেগম, সুপ্রভাত কুমার সরকার ও মো. মাহমুদ হাসান, রসায়ন বিভাগের অধীনে মো. মাহমুদুল হাসান, গণিত বিভাগের অধীনে মো. মোশারফ হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধীনে প্রণামী চৌধুরী, ফারহানা ইসলাম খান ও শফিউল আজম শফি, অণুজীব বিজ্ঞান বিভাগের অধীনে মো. নজরুল ইসলাম, মো. নাজমুল হক ও শাহ মঞ্জুর রাশেদ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধীনে ভক্ত কুমার বিশ্বাস, প্রাণিবিদ্যা বিভাগের অধীনে শওকত ইমাম খান, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে আয়াতুন নেছা, অমৃতা ভৌমিক ও সোমা হায়াত, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধীনে মুনিরা সুলতানা, ইংরেজি বিভাগের অধীনে গোলাম গাউস আল-কাদেরী, এডুকেশনাল অ‌্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধীনে মোহাম্মদ সেলিম চৌধুরী, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধীনে মোহাম্মদ এহসান উদ্দীন, ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে সায়মা আহমদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে মো. বিল্লাল হোসেন, বাংলা বিভাগের অধীনে মো. জাহাঙ্গীর আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে মোছা. রূপালী খাতুন, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মুহাম্মদ জাকারিয়া ও সাজেদা হোমায়রা, সংগীত বিভাগের অধীনে দেবাশীষ বেপারী; মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধীনে মোহাম্মদ সাজিদুর রহমান, ক্লিনিক্যাল ফার্মেসি অ‌্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধীনে ফাহদ হুসাইন এবং চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের অধীনে জেসান আরা।

এমফিল ডিগ্রি পেয়েছেন—আরবি বিভাগের অধীনে আতাউর রহমান শাহান, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধীনে রহিমা আক্তার ও চামেলী সামাদ, লোক প্রশাসন বিভাগের অধীনে মাহযাবিন সুলতানা মিতুল ও জুলিয়া পারভীন, এডুকেশনাল অ‌্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধীনে তাসনুভা হক, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের অধীনে জান্নাতুল ফেরদৌস ও লুৎফুন নাহার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে মো. তানভীর ইসলাম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধীনে তানজিলা ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে মো. সাহেদুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে জাহানারা দেওয়ান, সংগীত বিভাগের অধীনে সঞ্জয় কবিরাজ, অর্থনীতি বিভাগের অধীনে বাশারাত হোসাইন এবং সংস্কৃত বিভাগের অধীনে অনুশীলা বিশ্বাস।

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধীনে ডিবিএ ডিগ্রি পেয়েছেন মো. মাহবুব জাহান খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ