• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। আজ শনিবার রাত ৭ টায় শহরের হাতিখানা মহুয়াগাছ এলাকায় এ ঘটনা ঘটেছে। সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৭ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর থেকে সৈয়দপুর স্টেশনে যাওয়ার সময় নিহত যুবক রেললাইন পার হচ্ছিল। এমতাবস্থায় সে হোচট খেয়ে পড়ে যায়। এতে তার ডান হাতটি ট্রেনের চাকায় কাটা পড়ে এবং ডান পায়ের বুড়ো আঙ্গুল ও মাথায় আঘাত পায়। ফলে ঘটনাস্থলেই সে মারা যায়।
অনেকের মন্তব্য, ওই এলাকায় চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী রয়েছে। অজ্ঞাত পরিচয় ওই যুবক সম্ভবত এখানে নেশাদ্রব্য খেতে এসেছিল এবং নেশাগ্রস্থ অবস্থায় রেললাইন পার হতে গিয়ে সামলাতে না পেরে দূর্ঘটনার শিকার হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান জানান, নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। সিআইডি কে জানানো হয়েছে। তারা এসে যুবকের ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা করবে। লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলা মর্গে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ