• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর পৌরসভা নির্বাচন: “বিএনপি থেকে তাদেরকে বহিস্কার করা উচিত”

সিসি নিউজ ।। বাংলাদেশ আওয়ামীলীগ নীলফামারী জেলা শাখার সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেছেন, উনি তো (আব্দুল গফুর সরকার) নীলফামারী যান, কোন রাস্তা দিয়ে যান, উনি তো জেলা পরিষদের সদস্য বটে! উনি কোন রাস্তায় যান, কোথায় যান, কোন রাস্তায় কতটুকু ময়লা থাকে? আর উনি আমার চেয়েও বেশি উন্নয়ণ করেছেন। বিএনপি হয়ে এখন ডাব (নারিকেল গাছ) মার্কার নির্বাচন যারা করছেন তারা কিসের দল করেন? তাহলে তো এটা ব্যাক্তিগত হয়ে কাজ করতেছেন। বিএনপির প্রার্থী দিয়েও যারা উইথড্রো করে নিয়ে নারিকেল গাছের নির্বাচন করেন, তাদেরকে দল থেকে বহিস্কার করা উচিত বলে আমি মনে করি।

শনিবার (৯ জানুয়ারী) রাতে সৈয়দপুর প্লাজাস্থ জনপ্রিয় নিউজ পোর্টাল সিসি নিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিসে আসেন। এ সময় সিসি নিউজকে দেয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

দেওয়ান কামাল আহমেদ আরো বলেন, আমাদের সরকার এলাকার মানুষের স্বার্থে উন্নয়ন করেন। সৈয়দপুরে যেসব উন্নয়ণ হয়েছে তা আমাদের সরকারের আমলে হয়েছে। বিএনপির সময় কতটুকু উন্নয়ণ হয়েছে? এখানে আমাদের যদি কোন দলীয় লোক মেয়র থাকতো, চলমান যে প্রকল্পের উন্নয়ণ হচ্ছে তা আরো তড়িৎ গতিতে দুই-তিনগুণ উন্নয়ণের কাজ হতো। আরো বরাদ্দ আসতো এখানে। মাননীয় প্রধানমন্ত্রী এ পৌরসভার জন্য নৌকা প্রতীক মনোনয়ন দিয়েছেন প্রয়াত বিশিষ্ট শ্রমিক নেতা আখতার হোসেন বাদলের সহধর্মিনী রাফিকা আকতার জাহান বেবিকে। তিনি নির্বাচিত হলে শুধু রাস্তাঘাটের উন্নয়ণ নয়, সৈয়দপুরের মানুষের নানানমুখী সমস্যা সমাধানের পাশাপশি বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ণ ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ