• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বীরাঙ্গনাদের কম্বল বিতরণ

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে বীরাঙ্গনাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের বীরাঙ্গনা সহায়তা কার্যক্রমের আওতায় ওই কম্বল বিতরণ করা হয়। আজ রোববার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় শহরের সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কে বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী’র বাসভবনে আনুষ্ঠানিকভাবেওই কম্বল বিতরণ করা হয়েছে। অপারেজয় বাংলা ফাউন্ডেশনের নীলফামারী জেলা সমন্বয়কারী এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নীলফামারীর ডোমার উপজেলা শাখার সভাপতি লেখক ও গবেষক মো. আল-আমিন রহমান উপস্থিত থেকে বীরাঙ্গনাদের হাতে ওই কম্বল তুলে দেন। এ সময় সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী, সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু ও সাংবাদিক নজির হোসেন নজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের বীরাঙ্গনা সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩ জন বীরাঙ্গনার মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অপারেজয় বাংলা ফাউন্ডেশনের নীলফামারী জেলা সমন্বয়কারী মো. আল-আমিন রহমান জানান, এর আগে তাদের সংগঠনের পক্ষ থেকে বীরাঙ্গনা সহায়তা কার্যক্রমের অধীনে জেলার অন্যান্য উপজেলার বীরাঙ্গনাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রোববার সৈয়দপুর উপজেলার ১৩ জন বীরাঙ্গনার মধ্যে কম্বল বিতরণের মধ্যদিয়ে নীলফামারী জেলার ৩৬ জন বীরঙ্গনার মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শেষ হলো।
কম্বল বিতরণ অনুষ্ঠানের সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল হিন্দুপাড়ার বীরাঙ্গনা কিরণ বালা শীল আক্ষেপ করে বলেন, ’৭১ এর মহান মুক্তিযুদ্ধে আমার মতো দুই লাখ মা-বোন (নারী) তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সম্ভ্রম হারিয়েছেন। অথচ আজ দেশ স্বাধীনতা লাভের দীর্ঘ ৪৯ বছরের বীরাঙ্গনাদের রাষ্ট্রীয়ভাবে কোন মূল্যায়ন করা হয়নি। বীরাঙ্গনাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া হয়নি অদ্যাবধি। বীরাঙ্গনাদের নামে প্রকাশ করা হয়নি কোন রকম গেজেট। আজ আমরা বীরাঙ্গনারা সমাজের প্রতিটি ক্ষেত্রে চরম অবহেলিত ও উপেক্ষিত। সমাজের সবাই আমাদের বাঁকা চোখে দেখেন। আমরা সরকারি কোন রকম সাহায্য সহায়তা পাই না। তিনি অবিলম্বে মুক্তিযোদ্ধাদের ন্যায় বীরাঙ্গনাদেরও রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সরকারি সকল সুযোগ-সুবিধা দেয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ