• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে উর্দূভাষী ক্যাম্পে আগুনে পুড়ে ৫টি ঘর ছাই

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় আটকেপড়া উর্দুভাষীদের আমেরিকান ক্যাম্পে আগুন লেগে ৫টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী বাড়ি মালিকদের। রবিবার (১০ জানুয়ারী) সকালে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওইদিন উল্লেখিত এলাকায় বৈদ্যুতিক সর্ট সার্কিটের লাগা আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আরশাদ হোসেন, শের আলী, ছোটন, ছোট শফিক ও জনির বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীর ও ফায়ার সার্ভিসের ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষতিগ্রস্থ শের আলী বলেন, আগুনে আমার বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। শীত নিবারণের মত কোন গরম কাপড় পর্যন্ত নেই।
সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে সঠিক কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমান জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ