• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বগুড়ায় পুলিশকে লক্ষ্য করে হাতবোমা

Policবগুড়া: বৃহস্পতিবার ডাকা হরতালের সমর্থনে বগুড়ায় জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করা হয়েছে। বুধবার বিকেলে শহরের ঠনঠনিয়া এলাকায় ওই ঘটনা ঘটে।
এতে কেউ হতাহত না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় দলের আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড প্রদানের প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে হরতাল ডাকে জামায়াতে ইসলামী। ওই হরতালের সমর্থনে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ঠনঠনিয়া এলাকায় মোহাম্মদ আলী হাসপাতালের সামনে থেকে হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ঠনঠনিয়া বাসস্ট্যাণ্ডের দিকে যাওয়ার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিছিলকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
পুলিশের অ্যাকশনের মুখে টিকতে না পেরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পালিয়ে যায় বলে তারা জানায়।
বগুড়া সদর থানার ওসি ফয়জুর রহমান জানান, জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশ ভ্যান লক্ষ্য করে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়।
তিনি বলেন, হাতবোমার আঘাতের আমাদের কোনো সদস্য আহত হয়নি। আমরা তাদের ছত্রভঙ্গ করতে অন্তত ১০ রাউণ্ড রাবার বুলেট নিক্ষেপ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ