• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যৌথ অভিযানে সৈয়দপুরে ৫ প্রতিষ্ঠানে ৪৬ হাজার টাকা জরিমানা

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ৫টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার ( ১১ জানুয়রী) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক বোরহান উদ্দীন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বোরহান উদ্দিন শহরের শহীদ ড: জিকরুল হক রোডে অবস্থিত হাজী সুলতান এন্ড সন্সে পন্যের বিক্রয়মূল্য তালিকা না থাকায় ৩ হাজার এবং উজ্জল স্টোরে টেম্পারিং করে নতুন মূল্য লেবেল লাগিয়ে পন্য বিক্রির দায়ে জরিমানা করেন ২০ হাজার টাকা। অপরদিকে রমিজ আলমের নেতৃত্বে মেয়াদ উত্তীর্ণপণ্য বিক্রির দায় রেজা স্টোরে ৩ হাজার টাকা ও শ্রী বাকেস স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তিনি শহীদ ডা. শামসুল হক সড়কের ফুটপাতে পন্য রাখায় নওশাদ কসমেটিক্সকে জরিমানা করেন ৫ হাজার টাকা।
অভিযানে কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাসের নেতৃত্বে রংপুর র‌্যাব -১৩ সিপিসি-২ র‌্যাব সদস্যরা সার্বিক সহযোগিতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ