• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রার্থীর ভাই খুনের ৩ ঘণ্টা পর আরেক প্রার্থী খুন

সিসি ডেস্ক ।। ঝিনাইদহের শৈলকুপায় আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়া এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। বুধবার রাত ১২টার দিকে উপজেলার কুমার নদের দেবতলার ঘাট থেকে পুলিশ আলমগীর খান বাবু (৬০) নামের ওই প্রার্থীর মৃতদেহ উদ্ধার করে।

এর ঘণ্টা তিনেক আগে বুধবার রাত ৯টার দিকে নির্বাচনী দ্বন্দ্বে ছুরিকাঘাতে খুন হন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ভাই ১৩ নম্বর উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন বল্টু (৫০)।

মৃতদেহ উদ্ধার হওয়া বাবু পৌর এলাকার কবিরপুরের প্রয়াত জালাল উদ্দিন খানের ছেলে। তিনি পাঞ্জাবি মার্কা নিয়ে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান জানান, পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মৃতদেহ কুমার নদ থেকে উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্ত না করে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ