• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মনু ডাকাত নিহত

nurpurমেহেরপুর: প্রতিপক্ষের বোমা হামলায় নিহত হয়েছে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের মনোরুদ্দীন ওরফে মনো ডাকাত (৪২)। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে নুরপুর মোড়ে বোমা হামলায় গুরুতর আহত হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে নয়টার দিকে সে মারা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মনোরুদ্দীনকে পিরোজপুর গ্রাম থেকে সন্ধ্যার দিকে তাড়া করে প্রতিপক্ষের লোকজন। এক পর্যায়ে নুরপুর মোড়ে এসে মনোরুদ্দীনের উপর কয়েকটি বোমা নিক্ষেপ ও গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। বোমায় গুরুতর জখম হয় মনোরুদ্দীন।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, মনোরুদ্দীন এলাকার চিহ্নিত ডাকাত। তার নামে সদর ও মুজিবনগর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ