• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ী সীমান্তে ফেন্সিডিলসহ আটক ২

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ী সিমান্তে বিজিবি’র অভিযানে ২৩০ রোতল ফেন্সিডিলসহ মোঃ আব্দুল বারেক (৩০) ও মোঃ আসিফ প্রামানিক নামে দুই ব্যাক্তিকে আটক করেছে ২৯ বিজিবি।
বিজিবির হাতে আটক ব্যাক্তিরা হলেন উপজেলার খাজাপুর গ্রামের মৃত তফিল উদ্দিন এর ছেলে মোঃ আব্দুল বারেক (৩০) ও একই এলাকার মোঃ বেলাল প্রামানিক এর ছেলে মোঃ আসিফ প্রামানিক (৩২)।
বৃহস্পতিবার ১৪ জানুয়ারি ভোর সাড়ে ৪টায় ফুলবাড়ী ব্যাটালিয়ান (২৯ বিজিবি) এর অধীনস্থ কাজিহাল ইউনিয়নের রুদ্রানী বিওপির হাবিলাদর মোঃ লিয়াকত শেখ এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৩০৩/২ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রানী সুইজ গেটের সামনে চোরাচালানের সময় ২৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদের দুইজনকে হাতেনাতে আটক করে। যার আনুমানিক সিজার মুল্য নব্বই হাজার দুই শত টাকা।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শরিফ উল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত বলেন, আটককৃত ব্যাক্তিদের ফেন্সিডিলসহ ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে হাবিলাদর মোঃ লিয়াকত শেখ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ