• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষের ইন্তেকাল

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আলহাজ¦ মনসুর-উর- রহমান আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) দুুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, শুভাকাক্সক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ মাগরিব সৈয়দপুর শহরের হাজী কলোনী ঈদ গাহ্ মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে লাশ দাফনের জন্য তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলা উদ্দেশ্যে গিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান সরকার, সাবেক অধ্যক্ষ আলহাজ¦ মো. আফসার হোসেন মিয়া, অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ, অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকন, উপাধ্যক্ষ নার্জিজ বাণুসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ