সিসি নিউজ ।। সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কাজী জাহিদের ছোট বোন কাজী রুমানা জামানের কুলখানি আজ শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়।
গত ১৪ জানুয়ারি ভোরে কাজী রুমানা জামান (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এদিনই বাদ আছর মরহুমার নামাজে জানাযা শেষে রাজশাহীস্থ হেতেম খাঁ কবরস্থানে দাফন করা হয়।
কুলখানি উপলক্ষে মরহুমার পৈত্রিক বাড়ি সৈয়দপুরসহ রাজশাহীস্থ এতিমখানা ও মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে ও ভাই-বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার স্বামী মাহাবুবুর রহমান প্রশাসন ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত যুগ্ম উপ-সচিব।