• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘কান ধরে উঠবস’ করলেন পরাজিত কাউন্সিলর প্রার্থী

সিসি ডেস্ক ।। জামানত ফেরত না পাওয়ার মতো ভোট পেয়ে জীবনে আর কখনও ভোট করবেন না বলে কান ধরে উঠবস করেছেন কাউন্সিলর পদে পরাজিত প্রার্থী মোকলেছুর রহমান।

বাড়ির পাশের খালের পানিতে কান ধরে উঠবস করে তিনি এ শপথ করেন। যার ৫২ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়েছে।

তিনি মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনের (১৬ জানুয়ারি) ছয় নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে শোচনীয় পরাজয় বরণ করেছেন।

ভিডিওটিতে দেখা গেছে, কনকনে শীতের সকালে ঠাণ্ডা পানিতে কান ধরে ডুব দিচ্ছেন মোকলেছুর রহমান। এসময় তিনি বলছেন, জীবনে বেঁচে থাকা পর্যন্ত আর কখনও কমিশনার পদে ভোট করবো না, করবো না, করবো না। এসময় তিনি ঠাণ্ডা পানিতে সাতটি ডুব দিয়ে ভোট না করার এ প্রতিজ্ঞা করেন।

এ বিষয়ে মোকলেছুর রহমান গণমাধ্যমকে বলেন, জীবনে বেঁচে থাকা পর্যন্ত কাউন্সিলর পদে আর ভোট করবো না। সবাই আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছে। শেষ পর্যন্ত দেখলাম টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে। ভোটের আগের দিন দুপুর বেলা পর্যন্ত আমার ভোট ছিল। দুপুরের পর বিক্রি হয়ে আমার ভোট আর নেই।

তিনি আরো বলেন, আমি দেখছি হাজারের নোট সবার পকেটে পকেটে চলে গেল আর আমার ভোট উল্টে গেল। এতে মানুষের মনোভাব আমি বুঝতে পেরে ভোট না করার তওবা করলাম। বুঝলাম ভালো লোকের জন্য ভোট না।

এদিকে মোকলেছুর রহমানের সেই ভাইরাল ভিডিও নিয়ে এখন এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

প্রসঙ্গত, ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ফাইল ক্যাবিনেট প্রতীকে নাছির উদ্দিন ৩৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। বর্তমান কাউন্সিলর নবীর উদ্দিন (ডালিম) ৩১৭ ভোট, রবিউল ইসলাম (গাজর) ২৬৩ ভোট, মোকলেছুর রহমান (টেবিল ল্যাম্প) ১২৫ ভোট, আজির উদ্দিন (স্ক্রু ড্রাইভার) ৯৫ ভোট ও মনিরুজ্জামান (পানির বোতল) ৮৬ ভোট পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ