• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর উন্নয়ন সংস্থার দু’শতাধিক কম্বল বিতরণ

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে হিম হিম ঠান্ডা আর ঘন কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নি¤œ আয়ের মানুষকে। আর এ সকল অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়াল উপজেলার সরকারি তালিকাভুক্ত “সৈয়দপর উন্নয়ন সংস্থা” নামের একটি বেসরকারী সংগঠন। সোমবার (১৮ জানুয়ারি) রাতে শহরের ইসলাম বাগ পাওয়ার হাউজ এলাকায় অবস্থিত নিজস্ব কার্যালয়ে সংগঠনটি দুই শতাধিক কম্বল বিতরণ করে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে কম্বলগুলো তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডা. মোঃ ইসলাম, ডা.আশরাফ আলী, সহ সভাপতি সাকিল আহাম্মেদ, তাজু,এহতেশামুল হক রানা, আসিফ আরজু, আসলাম, আবু বক্কর, রমজানি, হিরা, মুন্না, আফাক আলী, আফসার আলী, রাজা, জাহাঙ্গীর আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। শীতবস্ত্র বিতরণ সফল ভাবে সুসম্পন্ন করতে যারা বিভিন্ন ভাবে সহোযোগিতা করেছেন সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি আব্দুস সালাম ও সাঃ সম্পাদক জুনাইদ আল হাবিব (রাসেল)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ