• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোবাইল ভাঙায় শিশু গৃহকর্মীকে খুনতির ছেকা

ঢাকা: রাজধানীর দারুসসালামের টোলারবাগ এলাকায় রেশমা (১২) নামের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে লাইজু বেগম (৩৫) নামে এক গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

দারুস সালাম থানার অফিসার ইনচার্য (ওসি) রফিকুল ইসলাম বাংলামেইলকে জানান, টোলারবাগ এলাকার কাজী অফিসের কাছে ১৭/১/ক নম্বর বাসার ৬ষ্ঠ তলায় লাইজু-বুলবুল নামে এক দম্পতির বাসায় কাজ করত রেশমা। তিন মাস আগে তার ফুফুর মাধ্যমে ওই বাসায় সে কাজ পায়।
তুচ্ছ বিষয়ে প্রায়ই তাকে গৃহকর্ত্রী মারধর করতেন বলে রেশমা অভিযোগ করেছে। কাজের এক ফাঁকে হাত থেকে পড়ে মোবাইল ভেঙে যাওয়া রেশমার গলায় খুনতি গরম করে ছেকাও দেয়া হয়েছে বলে সে পুলিশকে অভিযোগ করেছে। পরে রেশমার কান্নার শব্দ পেয়ে তাকে পাশের বাসার কয়েক নারী উদ্ধার করে থানায় খবর দেয়।
ওসি আরো জানান, দুপুরে খবর পেয়ে পুলিশ রেশমাকে উদ্ধার করে এবং লাউজুকে আটক করে। পরে বিকেলে লাইজুর বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতনের শিকার রেশমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্পট ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
জানা গেছে, লাইজুর স্বামী বুলবুল হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে কাস্টমস বিভাগে চাকরি করেন। শিশু রেশমার বাবার নাম মৃত শাহাবুদ্দিন। বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলা চরলক্ষ্মী ইউনিয়নের কালমা গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ