• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে প্রথম টিকা নেবেন কুর্মিটোলা হাসপাতালের নার্স

সিসি ডেস্ক ।। দেশে প্রথম করোনাভাইরাস টিকা দেওয়া হবে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে। আগামী ২৭ জানুয়ারি তাকে টিকা দেওয়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন গিয়ে স্বাস্থ্যসচিব আবদুল মান্নান এ তথ্য দেন। এ দিন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যসচিব বলেন, দেশে আগামী ২৭ জানুয়ারি থেকে করোনাভাইরাস টিকা দেওয়া শুরু হবে। কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে প্রথম টিকা দেওয়া হবে।

এর আগে বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে টিকা বিষয়ক এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসচিব আব্দুল মানান বলেন, কুর্মিটোলা হাসপাতালে ২৭ বা ২৮ জানুয়ারি ২০ থেকে ২৫ জনকে টিকা দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হতে পারে।

গত বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছে ভারতের দেওয়া উপহারের ২০ লাখ ডোজ করোনাভাইরাস টিকা। ১৬৭টি বক্সে টিকাবাহী এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট এ দিন বেলা ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। সেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই এ কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ