• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিগগিরই রেলে যুক্ত হবে অ্যাম্বুলেন্স সেবা: রেলমন্ত্রী

সিসি ডেস্ক ।। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার। রোগী পরিবহনের জন্য শিগগিরই দেশের রেলবহরে যুক্ত হবে অ্যাম্বুলেন্স সেবা। অ্যাম্বুলেন্স রেলের মাধ্যমে এয়ার অ্যাম্বুলেন্সের মতো রোগীরা খুব সহজে হাসপাতালে যেতে পারবেন।

রোববার দুপুরে লালমনিরহাট রেলওয়ে বিভাগের আয়োজনে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশনে অত্যাধুনিক লাগেজ ভ্যানে কৃষিজাত পণ্য পরিবহন সংক্রান্ত এক অংশীজন সভায় রেলমন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, পণ্য পরিবহনের জন্য অত্যাধুনিক ২০০ লাগেজ ভ্যান আমদানি করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা প্রান্তিক এলাকা থেকে সহজেই তাদের কৃষিজসহ বিভিন্ন পণ্য রেলে পরিবহন করতে পারবেন। এজন্য এজেন্ট নিয়োগ করা হবে। তাদের কাজ হবে পণ্যগুলো সঠিকভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া।

মন্ত্রী আরও বলেন, সরকার সড়ক, নৌ, বিমান ও রেল পরিবহনকে সমানভাবে জনগণের ব্যবহার উপযোগী করার জন্য কাজ করে যাচ্ছে। মানুষ রেলে খুব সাশ্রয় ও নিরাপদে যাতায়াত করতে পারে। আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে। তাই মানুষ সড়ক পথের চেয়ে এখন রেলে বেশি যাতায়াত করতে স্বাচ্ছন্দবোধ করে।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহী (পশ্চিমাঞ্চল) এর মহাব্যাবস্থাপক মিহির কান্তি গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মো শামছুজামান, প্রকল্প পরিচালক মো মিজানুর রহমান, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ