• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন আ’লীগ সভাপতি মোখছেদুল মোমিন

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গত রোববার রাতে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের প্রেসক্লাবের নিজস্ব ভবনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আলাপন পত্রিকার সম্পাদক আমিনুল হক।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন প্রেস ক্লাবের সহ-সভাপতি নজির হোসেন নজু, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু,সহ-সাধারণ সম্পাদক এম ওমর ফারুক, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিলন, দপ্তর ও ক্রীড়া সম্পাদক গোপাল চন্দ্র রায়, কার্যকরী সদস্য কাজী জাহিদ, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন প্রামানিক ও সহযোগী সদস্য জসিম উদ্দিন প্রমূখ।
সভায় উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোখছেদুল মোমিন বলেন, দলীয় সভাপতি হিসেবে তাঁর প্রথম কাজ হবে দলকে সাজিয়ে সুসংগঠিত করা এবং দলের মধ্যে শৃংখলা ফিরিয়ে আনা। সেই সঙ্গে আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের সদস্যদের একটি ডাটাবেজ তৈরি করার পরিকল্পনাও রয়েছে তাঁর। তবে এটি তৈরিতে সময় লাগবে বলে জানান তিনি। আর এ জন্য তিনি দলীয় নেতাকর্মী ছাড়াও সৈয়দপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করেন।
এর আগে নবনির্বাচিত সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন প্রেস ক্লাবে এসে পৌঁছলে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ