বিনোদন ডেস্ক: নায়িকা ময়ূরীর কথা মনে আছে? অশ্লীলতার দায়ে অভিযুক্ত হওয়ায়া তাঁকে এখন চলচ্চিত্রে দেখা যায় না বললেই বলা চলে। কিন্তু তাই বলে বসে নন তিনি। একটি অখ্যাত সার্কাস দলের হয়ে কাজ করছেন এই অভিনেত্রী।
জানা গেছে, অশ্লীলতার দায়ে সমালোচিত এই নায়িকা বর্তমানে এই সার্কাস দলটির সঙ্গেই যশোরের মধুমেলায় অবস্থান করছেন বলে জানা গেছে। সার্কাস শোতে তাকে আগের মতোই স্বল্প বস্ত্রে অশ্লীল নৃত্যসহ জোকারদের সঙ্গে কৌতুক পরিবেশন করতে দেখা যাচ্ছে।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এ ধরণের খবরের বিরুদ্ধে বক্তব্য এলেও সেগুলোর ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।