• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে চার দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। এসএসসি পরিক্ষার সিলেবাস আরোও কমানো অথবা পরিক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে মুল্যায়নের দাবীসহ ৪দফা দাবীতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন এসএসসি’র শিক্ষার্থীরা।
বুধবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল ১১টায় এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে স্থানীয় নিমতলা মোড়ে দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে ফেষ্ঠুন ব্যনার নিয়ে দাড়ীয়ে কালো কাপড় চোখে বেঁধে ঘন্টা ব্যাপী মানব বন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন,জীবনের ঝুকি নিয়ে এসএসসি পরিক্ষা নয়,নাম মাত্র সংক্ষিপ্ত সিলেবাস মানি না মানবোনা,অতি শিঘ্রই বিকল্প পদ্ধতিতে মুল্যায়ন চাই, সেশন জট নিয়ে পরিক্ষা চাই না।
শিক্ষার্থী শাওন বলেন, করোনার মধ্যে পরিক্ষা দেয়া আমাদের জীবনের জন্য ঝুকি এর বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ব্যাবস্থা করতে হবে এবং যে সংক্ষিপ্ত সিলেবাসের কথা বলা হয়েছে তা এতো অল্প সময়ের মধ্যে আমরা শেষ করতে সমস্যা হবে তাই তারা এই বিষয়গুলো সমাধানের দাবী জানান।
মানববন্ধন শেষে সেখানে তারা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে আন্দোলন করেন। পরে সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল ও ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ ফখরুল ইসলাম এসে শিক্ষার্থীদের শান্ত করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল তাদেরকে তাদের দাবীর বিষয়ে লিখিত আকারে পেশ করার কথা বলেন এবং বিষয়টি উপর মহলে জানানো হবে বলে আশ্ব্যস্ত করেন।
পরে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে,পরিস্থিতি শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাবী সম্মলিত একটি লিখিত স্মারকলিপি পেশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ