• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৯ জেলায় নতুন ডিসি

সিসি ডেস্ক ।। সরকার ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর, কুষ্টিয়া, হবিগঞ্জ, রাঙ্গামাটি, ঝিনাইদহ, জামালপুর ও ভোলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহ এবং হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসানকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, বিদ্যুৎ বিভাগের সংযুক্ত উপ-সচিব খালেদ মোহাম্মদ জাকি দিনাজপুর, স্ট্রেনদেনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সার্ভিস ডেলিভারির প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ সাইদুল ইসলামকে কুষ্টিয়া, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব ইসরাত জাহানকে হবিগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমানকে রাঙ্গামাটির জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মো. মজিবুর রহমান ঝিনাইদহের, আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত উপ-সচিব মুর্শেদা জামান জামালপুরের এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব তৌফিক-ইলাহী চৌধুরী ভোলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

অপরদিকে কুমিল্লার ডিসি মো. আবুল ফজল মীরকে সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব, কুষ্টিয়ার ডিসি মো. আসলাম হোসেনকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপ-সচিব, ময়মনসিংহের ডিসি মো. মিজানুর রহমানকে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব, রাঙ্গামাটির ডিসি একেএম মামুনুর রশিদকে খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব, ঝিনাইদহের ডিসি সরোজ কুমার নাথকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব, ভোলার ডিসি মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব এবং দিনাজপুরের ডিসি মো. মাহমুদুল আলমকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ