• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :

চিলমারীতে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ৪

Hand Cupচিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিলসহ চার জনকে আটক করেছে পুলিশ। পরে আটকদের বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র মতে, উপজেলার সবুজ পাড়া এলাকায় বুধবার সন্ধ্যায় এসআই মাইনুল ইসলামের নেতৃত্বে চিলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক স¤্রাট খোকা মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিলসহ চার জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন মাদক স¤্রাট খোকা মিয়া, তার দুই স্ত্রী  সুফিয়া বেগম ও জরিনা বেগম এবং ভাতিজা লাভলু মিয়া। এ ব্যাপারে গত বুধবার রাতেই এস আই মাইনুল ইসলাম বাদি হয়ে চোরাচালান বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েেেছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ