ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের চাপায় আমির হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে ডোমার-চিলাহাটি সড়কের বাজার শান্তা মার্কেটের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। আমির হোসেন উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোগড়া এলাকার মৃত এনায়েতুল্লাহ’র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে ডোমার বাজার হতে বাই সাইকেলে করে আমির হোসেন নিজ বাড়ি যাওয়ার পথে বাজারের পাশেই শান্ত মার্কেটের সামনে রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক হতে আসা দ্রুতগামী একটি মাল বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাজারের দোকানদারা ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করে ডোমার থানায় রাখা হয়েছে