• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চার দাবিতে কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও করেছে শিক্ষার্থীরা

সিসি ডেস্ক ।। চার দফা দাবি আদায়ে কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

শিক্ষার্থীরা বলেন, করোনায় দেশজুড়ে শিক্ষার্থী ও পরিবারের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। ফলে সেমিস্টার ও অতিরিক্ত ফি প্রদান অসম্ভব হয়ে পড়েছে। আর্থিক সংকটে অনেক শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। প্রায় ১ বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্লাস ও পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা ২ সেমিস্টার পিছিয়েছে।

এসময় তারা আরও বলেন, ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছি, সহিংসতা নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রয়োজনে সারাদিন কর্মসূচি পালন করবো।

দাবিগুলো হলো:
১. এক বছরের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেয়া।

২. প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করে দ্রুত ক্লাস শুরু এবং সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া।

৩. সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার করা ও প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করা।

৪. ডুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করে তা চলতি বছরের মধ্যে কার্যকর করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ