• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টিকার জন্য রেজিস্ট্রেশন করতে শিক্ষকদের নির্দেশ

সিসি ডেস্ক ।। করোনা টিকা গ্রহণ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তবে যারা আইবাস ++ এ বেতন-ভাতা তোলেন তারাই এ রেজিস্ট্রেশন করতে পারবেন।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) এ সংক্রান্ত আদেশ দিয়েছে। আদেশে স্বাক্ষর করেছেন উপপরিচালক মো. রুহুল আমিন (সাধারণ প্রশাসন)।

আদেশে বলা হয়, টিকা গ্রহণ সংক্রান্ত পত্রের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে কোভিড-১৯ মোকাবেলায় টিকা গ্রহণ প্রসঙ্গে চিঠি দিয়েছে মাউশি। চিঠিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইছমত উল্লাহ।

এতে বলা হয়, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ  ও এর আওতাধীন সকল অধিদপ্তর-দপ্তর-সংস্থায় কর্মরত যে সকল কর্মকর্তা-কর্মচারী ibas ++ থেকে বেতন ভাতা গ্রহণ করেন তাদেরকে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে কোভিড-১৯ টিকার রেজিস্ট্রেশন করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ